
শম্ভুনাথ সেনঃ
বাংলা সংস্কৃতি মঞ্চের বীরভূম জেলা কমিটির উদ্যোগে বীরভূমের আমোদপুরে ২৬ নভেম্বর যথোচিত মর্যাদায় ৭৬ তম সংবিধান দিবস উদযাপিত হয়। বেলা ১০ টা নাগাদ আম্বেদকরের ছবি ও তাঁর বিভিন্ন বাণী নিয়ে একটি পদযাত্রা আমোদপুর শহর পরিক্রমা করে। পরে আমোদপুর অনুষ্ঠান ভবনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান মঞ্চে উপস্থিত ছিলেন বাংলা সংস্কৃতি মঞ্চের বীরভূম জেলা সভাপতি রাজকুমার ফুলমালি, জেলা সম্পাদক এ.এম,জামাল সাহেব, সমাজসেবী কার্তিক চন্দ্র দাস, সাঁইথিয়া ব্লকের পিছিয়ে পড়া শ্রেণী সম্প্রদায়ের জেলা নেতৃত্ব গণেশ চন্দ্র, বাংলা সংস্কৃতি মঞ্চের মহিলা শাখার সভাপতি সাবিনা ইয়াসমিন, সম্পাদিকা অলোকা টুডু প্রমুখ। এছাড়া উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী নুরুল হক, চণ্ডীচরণ দাস, অশোক দাস সহ বীরভূম জেলার বিভিন্ন ব্লকের সংস্কৃতি মঞ্চে সদস্যরা। প্রথমেই ড.বাবা সাহেবের মূর্তিতে মাল্যদান ও প্রদীপ প্রজ্জ্বালনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। উদ্বোধনী সংগীত পরিবেশন করেন কীর্তনীয়া সুস্মিতা দাস ও গৌর কিশোর দাস। এরপর ভারতীয় সংবিধানের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত বক্তব্য তুলে ধরেন মঞ্চের বক্তারা। সবশেষে আম্বেদকরের সেই মহতী চিন্তা ভাবনার কথা উচ্চারণে সবাই মিলে শপথ গ্রহণ করেন।— “আমরা চাই সেই স্বাধীন ভারত, যেখানে সকল মানুষের থাকবে সমান অধিকার। যেখানে সামাজিক দূরত্ব থাকবে না, অস্পৃশ্যতা যেখানে পাপ বলে বিবেচিত হবে, জন্মগত কারণে মানুষ মানুষকে ঘৃণা করবে না। সমগ্র অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন সাংবাদিক জয়দেব দেবাংশী।
