রামপুরহাট–জসিডি মেমু প্যাসেঞ্জার ট্রেন দুর্ঘটনার কবলে

শম্ভুনাথ সেনঃ

ঝাড়খণ্ডের দুমকা স্টেশনের কাছে বড়সড় রেল দুর্ঘটনা। ঝাড়খণ্ডের দুমকা রেল স্টেশনের অদূরে আজ ২৭ নভেম্বর সকালে দুর্ঘটনার কবলে পড়ল ৬৩০৮২ রামপুরহাট-জসিডি মেমু প্যাসেঞ্জার ট্রেন। বীরভূমের রামপুরহাট স্টেশন থেকে ছাড়ার পর ট্রেনটি জসিডি (জসিডি/জসিডিহি) উদ্দেশ্যে যাচ্ছিল। দুমকা স্টেশনে ঢোকার ঠিক আগেই হঠাৎই ট্রেনের কোচ লাইনচ্যুত হয়ে পড়ে। দুর্ঘটনার খবর পেয়ে রামপুরহাট থেকে তৎক্ষণাৎ অ্যাক্সিডেন্ট রিলিফ ট্রেন (ART) ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দেয়। যাত্রীদের উদ্ধার কাজে নামার পাশাপাশি নিরাপত্তা ও চিকিৎসা সহায়তার ব্যবস্থা করছে রেল কর্তৃপক্ষ। ঠিক কী কারণে ট্রেনটি লাইনচ্যুত হয়েছে, তা স্পষ্ট নয়। রেলওয়ের উচ্চপদস্থ আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেন। প্রাথমিকভাবে কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি, তবে একাধিক যাত্রী সামান্য আঘাত পেয়েছেন বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *