নিয়ম ভেঙেছে, তবু ক্রিকেটার বিরাট কোহলির পায়ে লুটিয়ে পড়া ছেলেকে নিয়ে উচ্ছ্বসিত বাবা

শম্ভুনাথ সেনঃ

ঝাড়খণ্ডের রাজধানী রাঁচিতে মাঠে ঢুকে ক্রিকেটার বিরাট কোহলিকে প্রণাম করেন হুগলির আরামবাগের বাসিন্দা শৌভিক মুর্মু।অবশ্যই নিয়ম ভেঙেছে, তবু ছেলেকে নিয়ে উচ্ছ্বসিত তার বাবা সমর মুর্মু। আইনের চোখে দেখতে গেলে ছেলে নিয়ম ভেঙে অবাধ্যতা করেছে। তবুও নিয়মভাঙা পুত্রকে নিয়েই গর্বিত শৌভিকের বাবা। পুত্র শৌভিক যে ছুঁয়ে ফেলেছে স্বয়ং বিরাট কোহলিকে! ‘কিং’য়ের ছোঁয়া পাওয়া ছেলেকে নিয়েই আনন্দিত সমর মুর্মু। ছেলের সব শাস্তিও মাথা পেতে নেবেন তিনি। বিরাটকে প্রণাম করা শৌভিককে নিয়ে আনন্দে ভাসছে আরামবাগের মধুপুর আদিবাসী পাড়ার বাসিন্দারা।

উল্লেখ্য, কলেজ পড়ুয়া শৌভিকের কাছে বিরাটই যেন ধ্যানজ্ঞান। সে এখন কেশবপুর কবিকঙ্কন মুকুন্দরাম মহাবিদ্যালয়ের বিএ প্রথমবর্ষের ছাত্র। কিন্তু পড়াশোনার থেকেও তার কাছে বিরাটের গুরুত্ব সবচেয়ে বেশি। সমরবাবু জানিয়েছেন, “ছোট থেকে বিরাটের ফ্যান শৌভিক। ছোট থেকেই বলত পড়াশোনা ছাড়তে হয় ছাড়বো, তবু বিরাটকে একবার কাছ থেকে ছোঁবে।” গত আইপিএল চলাকালীন সাইকেলে চেপে বেঙ্গালুরুতে পাড়ি দিয়েছিলেন শৌভিক। কিন্তু বিরাটের সঙ্গে সাক্ষাৎ হয়নি। একবার পাড়ি দিয়েছিলেন কিং কোহলির বাড়ি পর্যন্ত। তাতেও প্রিয় তারকারকে একবার ছুঁয়ে দেখতে পারেননি। অবশেষে গতকাল ৩০ নভেম্বর রবিবার রাঁচিতে শৌভিকের স্বপ্নপূরণ হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *