
শম্ভুনাথ সেনঃ
খানা জংশনের ইন্টারলকিংয়ের কাজ সম্পন্ন করার জন্য আগামীকাল ২ ডিসেম্বর, মঙ্গলবার থেকে রামপুরহাট হাওড়া লাইনে ১৫ টির বেশি ট্রেন বাতিল। অসুবিধায় পড়তে হবে বীরভূমের রেল যাত্রীদেরও। যদিও একটি বিজ্ঞপ্তির মাধ্যমে আগেই রেল কর্তৃপক্ষ তা জানিয়ে দিয়েছে। বাতিল থাকছে শান্তিনিকেতন সুপারফাস্ট, শহীদ সুপার, মা তারা, হুল এক্সপ্রেস, সিউড়ি মেমু, মালদা ইন্টারসিটি, আসানসোল ইন্টারসিটি সহ একাধিক দৈনিক চলাচলের ট্রেনগুলি। উল্লেখ্য, উত্তরবঙ্গগামী সব ট্রেন ও “বন্দে ভারত” কাটোয়া হয়ে বিকল্প পথে চলবে। জানা গেছে খানা জংশনে ইন্টারলকিংয়ের কাজ চলবে ৭ দিন।
