
শম্ভুনাথ সেনঃ
বীরভূমের দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের উদ্যোগ ও আয়োজনে অনুষ্ঠিত মা সারদা-কাত্যায়নী পূজায় ছিল পুণ্যার্থীদের ঢল। ২৭-৩০ নভেম্বর ৪ দিন ধরে অনুষ্ঠিত চলে “শ্রী শ্রী মা সারদা-কাত্যায়ণী” পূজা। পূজা উপলক্ষে বিভিন্ন আশ্রম থেকে যেমন মহারাজরা এসেছিলেন তেমনি প্রতিদিন গণিত ভক্ত পুণ্যার্থীদের সমাগম হয়। প্রতিবছর এখানে মা সারদাকে দেবী কাত্যায়নী রূপে পূজা করা হয়।

দেবী দূর্গা পূজার মতোই সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী ৪ দিন ধরেই চলে হোম-যজ্ঞ পূজা-পাঠ। উল্লেখ্য ২৯ নভেম্বর নবমী বিহিত পূজা ও হোম যজ্ঞ এবং পুষ্পাঞ্জলি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সেই সঙ্গে চলে হাজার হাজার নরনারায়ণ সেবা। আশ্রমের শীর্ষসেবক স্বামী সত্যশিবানন্দ মহারাজ জানিয়েছেন, সংঘগুরু ঠাকুর সত্যানন্দদেব ১৯৪২ সালে এই পূজার সূচনা করেছিলেন। তারপর থেকে প্রতিবছর সাড়ম্বরে এই কাত্যায়নী পূজা অনুষ্ঠিত হয়। নবমীপূজা উপলক্ষে বিশ্ব কল্যাণ যজ্ঞ, পুষ্পাঞ্জলী ও শান্তিবারি প্রদান পাশাপাশি প্রতিবছর ভক্তদের জন্য মহাপ্রসাদের আয়োজন করা হয়।পুজোর ক’দিন প্রতিদিনই সন্ধ্যায় সত্যানন্দ মঞ্চে অনুষ্ঠিত হয় ধর্মসভা। বিভিন্ন বক্তারা ধর্ম আলোচনা সভায় অংশ নেন।

