বীরভূমের ইলামবাজারের নৃত্য শিল্পী অঙ্কনা দাস জয় করল বঙ্গরত্ন পুরস্কার

শম্ভুনাথ সেনঃ

নৃত্য শৈলীর কারণে বঙ্গরত্ন পুরস্কার পেলো বীরভূমের ইলামবাজারের সপ্তম শ্রেণীর ছাত্রী নৃত্য শিল্পী অঙ্কনা দাস। পনেরো মিনিটে ৮ রকমের নৃত্য প্রদর্শনীর মাধ্যমে সে বিচারক মণ্ডলীর নজর কাড়ে। উল্লেখ্য, ছোটবেলায় থেকেই পড়াশোনার পাশাপাশি অঙ্কনার নৃত্যের প্রতি ঝোঁক। দীর্ঘ ৫ বছর ধরে এই নৃত্য শিল্পের উপর তার চর্চা চালিয়ে যাচ্ছে বলে তার বাবা সমীর কুমার দাস জানিয়েছেন। এ রাজ্যের পাশাপাশি ভিন্ রাজ্যের নৃত্য শিল্প নিয়ে তার গভীর আগ্রহ। এবং তা নিয়েও তার চর্চা চালিয়ে যাচ্ছে। উদ্যোক্তাদের পক্ষ থেকে কলকাতায় কদিন আগে অঙ্কনার হাতে বঙ্গরত্ন পুরস্কার তুলে দেওয়া হয়। তার এই পুরস্কারের খবরে পরিবারের পাশাপাশি উচ্ছ্বসিত হয় এলাকাবাসী। বাবা সমীর কুমার দাস দুর্গাপুরে একটি হাইস্কুলে শিক্ষকতা করেন। শিক্ষকতার পাশাপাশি এলাকায় সাংস্কৃতিক চর্চার মানুষ হিসেবে তার এক আলাদা পরিচিতি রয়েছে। শিশু শিল্পী অঙ্কনা ছোটবেলা থেকেই নৃত্য প্রদর্শনীর বিভিন্ন অনুষ্ঠানে প্রতিযোগিতায় বিভিন্ন পুরস্কার অর্জন করেছে। বেশ কয়েক বছর আগে এশিয়া বুকস অফ রেকর্ড এবং ইন্ডিয়া বুকস অফ রেকর্ডস এর মত অনন্য সম্মান পায়। আর এবার বঙ্গরত্ন পুরস্কার পেয়ে ছোট্ট শিশু শিল্পী অঙ্কনা খুবই খুশি। এই পুরস্কার তার নৃত্য চর্চার ক্ষেত্রটিকে আরও উজ্জীবিত করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *