
শম্ভুনাথ সেনঃ
বীরভূমের ময়ূরেশ্বর থানার প্রজাপাড়া গ্রামের এক নাবালিকা গতকাল থেকেই নিখোঁজ ছিল। এই ঘটনায় পরিবারের পক্ষ থেকে গতকালই ময়ূরেশ্বর থানায় নিখোঁজের লিখিত এক অভিযোগ পত্র দায়ের করা হয়। তবে ২৪ ঘন্টার মধ্যেই ওই নাবালিকাকে মুর্শিদাবাদ জেলার বড়ঞা থানার অন্তর্গত নপাড়া থেকে উদ্ধার করে বীরভূমের ময়ূরেশ্বর থানার পুলিশ। আজ ৩ ডিসেম্বর বিকালে ওই নাবালিকাকে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়। পুলিশের এই তৎপরতায় তাদের নাবালিকাকে কাছে পেয়ে পরিবারের লোকজনের মেলে স্বস্তির নিঃশ্বাস। পুলিশ প্রশাসনের প্রতি তারা কৃতজ্ঞতা জানান।
