কবিগুরু শান্তিনিকেতনে অনুষ্ঠিত হলো “নন্দন মেলা”

শম্ভুনাথ সেনঃ

ভারতীয় চিত্রশিল্পের ইতিহাসে অন্যতম একটি প্রখ্যাত নাম “নন্দলাল বসু”। বিশ্বভারতীর কলাভবনের প্রিন্সিপাল পদে তিনি আসীন হন ১৯২২ সালে। তাঁর প্রখ্যাত কীর্তিকে স্মরণে রেখেই তাঁরই নামাঙ্কিত মেলা আয়োজিত হয় প্রতি বছর।

উল্লেখ্য, নন্দলাল বসুর জন্মদিন ১৮৮২ সালের ৩ ডিসেম্বর। সেই উপলক্ষ্যে তাঁর জন্মদিনের আগের দু’দিন
কবিগুরুর শান্তিনিকেতনে কলাভবন চত্বরে প্রতিবছর ১ ও ২ ডিসেম্বর অনুষ্ঠিত হয় ভিন্ন স্বাদের এই “নন্দন মেলা”। পাঁচটা মেলার থেকে এই মেলার আঙ্গিক সম্পূর্ণ আলাদা। বিভিন্ন শিল্প ভাবনা নিয়ে প্রখ্যাত চিত্রশিল্পী নন্দলাল বসুর নামানুসারে এই মেলার আয়োজন করা হয়। এবারও তার অন্যথা হয়নি। নিয়ম মেনে এবারও ১-২ ডিসেম্বর এই মেলার আয়োজন করা হয়। দু’দিন ব্যাপী এই মেলা গতকাল শেষ হয়েছে। সারা বছর ধরে কলাভবনের পড়ুয়াদের হাতের তৈরি করা শিল্প সামগ্রী প্রদর্শিত ও বিক্রি হয় এই মেলায়। ছাত্র-ছাত্রীদের পেন্টিং, গ্রাফিক্স ডিজাইন, মাটির গহনা, ডোকরা, সেরামিক্স, মাটির বাসন, বিভিন্ন ইনস্টলেশন এই মেলার অন্যতম আকর্ষণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *