
শম্ভুনাথ সেনঃ
হাতে গোনা আর মাত্র কয়েকটা মাস। শুরু হবে বাংলার বিধানসভার ভোট যুদ্ধ। তারই মাঝে বীরভূমের বেশ কিছু জায়গায় বোমা উদ্ধারে জেলা জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। ফের নানুরের মোহনপুর লোকালয় থেকে ৩০ টি তাজা বোমা উদ্ধার করল নানুর থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকালে নানুর থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে নানুরের মোহনপুর গ্রামের বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে ওই গ্রামের একটি পরিতক্ত বাড়ির মধ্যে নতুন বালতি পড়ে থাকতে দেখে পুলিশ। তা দেখে পুলিশের সন্দেহ হতেই ওই বালতি ঢাকনা খুলতেই বেরিয়ে আসে তাজা বোমা। পরে সেই খবর এলাকায় ছড়িয়ে পড়তেই এক চাঞ্চল্যের সৃষ্টি হয়। পুলিশের পক্ষ থেকে জানা যায়, ওই এলাকায় দুটি বালতি থেকে আনুমানিক ৩০ টি তাজা বোমা উদ্ধার করা হয়েছে। অপ্রীতিকর ঘটনা এবং দুর্ঘটনা এড়াতে বোমা গুলি ঘিরে রেখেছে নানুর থানার পুলিশ। বোমা গুলি নিষ্ক্রিয় করার জন্য বোম স্কোয়াডে খবর দেওয়া হয়। এবং তড়িঘড়ি ঘটনাস্থলে নানুর থানার পুলিশ, বোমা নিষ্ক্রিয়’র প্রক্রিয়ার জেলা পুলিশের সিআইডি টিম আসে এবং বোমাগুলিকে লোকালয় থেকে দূরে নিয়ে গিয়ে একটি গর্ত করে সঠিক পদ্ধতিতে ও নিয়মে নিষ্ক্রিয় করা হয়।
এত বিপুল পরিমাণের তাজা বোমা কারা, কি উদ্দেশ্যে মজুত করেছে, তার তদন্ত শুরু করেছে নানুর থানার পুলিশ।

