আদালতের নির্দেশে অবৈধ ভাবে নির্মিত বাড়ি ভেঙে দেওয়া হল বীরভূমের মুরারইতে

শম্ভুনাথ সেনঃ

আদালতের নির্দেশক্রমে সর্বসাধারণের ব্যবহার্য পি ডব্লিউ ডি সরকারি রাস্তার উপর জবরদখল নির্মাণ করা বাড়ি ভেঙ্গে দেওয়া হল। এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে আজ ১৭ ডিসেম্বর, বুধবার বেলা দশটা নাগাদ বীরভূমের মুরারই ১ নম্বর ব্লকের গোরশা গ্রাম পঞ্চায়েতের উত্তর কাশীল্যা গ্রামে। প্রশাসনিক তৎপরতায় সর্বসাধারণের রাস্তার উপর অবৈধভাবে নির্মাণ করা এই বাড়িটির সাড়ে সাত ফুট অংশ ভেঙে ফেলা হয় আদালতের নির্দেশে। সাংবাদিকদের মুখোমুখি এ তথ্য জানিয়েছেন গোরসা গ্রাম পঞ্চায়েতের প্রধান সুবীর কুমার মুখার্জি। এদিন সকালে সরেজমিনে উপস্থিত ছিলেন মুরারই এক নম্বর ব্লকের বিডিও বীরেন্দ্র অধিকারী সহ অন্যান্য ব্লক প্রশাসনিক আধিকারিক ও পুলিশ প্রশাসন। জানা গেছে অবৈধভাবে নির্মাণ করা বাড়ির মালিকের নাম আইন সেখ। উল্লেখ্য, তাকে বহুবার প্রশাসনের পক্ষ থেকে নোটিশ দেওয়া সত্বেও তিনি কোনো কর্ণপাত করেনি। শেষ পর্যন্ত আদালতের নির্দেশে আজ রাস্তার উপর অবৈধভাবে নির্মাণ করা বাড়িটি ভেঙ্গে দেওয়া হয়।

ছবিঃ দিপু মিঞা, মুরারই, বীরভূম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *