বীরভূমের মুরারইতে পথদুর্ঘটনায় মৃত্যু হলো মোটরসাইকেল আরোহীর

শম্ভুনাথ সেনঃ

পথ দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া। মৃত মোটরসাইকেল আরোহীর নাম সন্দীপ মাল। তার বাড়ি মোহরাপুর গ্রাম পঞ্চায়েতের শ্রীরামপুর গ্রামে।বীরভূমের মুরারই থানার মোহরাপুর থেকে চন্দ্রপাড়া যাওয়ার রাস্তায় ঝামডাঙ্গার কাছে গতকাল ১৭ ডিসেম্বর সন্ধ্যায় এই পথ দুর্ঘটনা ঘটে। নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলের সঙ্গে একটি ফুচকা ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। তাতে মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়। তাকে তাড়াতাড়ি মুরারই গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করেন। আজ মৃত সন্দীপকে মুরারই থানার পুলিশ রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়।

ছবিঃ দিপু মিঞা, মুরারই, বীরভূম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *