
শম্ভুনাথ সেনঃ
২০০৩ সালের ২২ ডিসেম্বর সাঁওতালি ভাষাকে সংবিধানের অষ্টম তফসিলির অন্তর্ভুক্ত করা হয়েছিল। সেই দিনটির স্মরণে ২২ ডিসেম্বর বীরভূমের আদিবাসী গাঁওতা লাভপুর ব্লক কমিটির উদ্যোগে সাঁওতালি ভাষা দিবস পালিত হয়। সাঁওতালি ভাষার প্রচার ও প্রসার লক্ষ্যে লাভপুরের কালিকাপুর ডাঙ্গা কে সি বি মার্শাল গাঁওতার ক্লাবের মাঠে প্রভাত ফেরির পর অনুষ্ঠিত হয় আলোচনা সভা। উল্লেখ্য, সাঁওতালি ভাষা সংবিধানের অন্তর্ভুক্ত হওয়ার পরে সাঁওতালি ভাষা একাডেমি গঠিত হয়েছে। অনুবাদ সাহিত্য শিশু সাহিত্য স্মৃতি পুরস্কার চালু হয়েছে। তবে এটাই যথেষ্ট নয়। সাঁওতালি ভাষার প্রসারের জন্য আরও জোর দিতে হবে বলে জানান এদিনের প্রধান বক্তা শিক্ষক সুনীল সরেন। উপস্থিত ছিলেন বীরভুম আদিবাসী গাঁওতা লাভপুর ব্লক কমিটির সভাপতি বলাই মুর্মু, তপন হাঁসদা, নিমাই কিসকু, মহাদেব হাঁসদা সহ আদিবাসী সমাজের বিশিষ্ট মানুষজনেরা। এদিন গ্রামের আদিবাসী মোড়লদের যেমন সংবর্ধিত করা হয় তেমনি ২৮ জন চতুর্থ শ্রেণি উত্তীর্ণ আদিবাসী ছাত্রদেরকে দেওয়া হয় স্মারক সম্মাননা।

