বীরভূমের বৃহত্তম “জয়দেব-কেন্দুলী” মেলার জন্য আজ থেকে অনলাইনে স্টল বুকিং শুরু হল

শম্ভুনাথ সেনঃ

বীরভূমের বৃহত্তম “জয়দেব মেলা” হাতে গোনা আর ৭ দিন বাকি। বৈষ্ণব তীর্থভূমিতে জয়দেব কেন্দুলী মেলা শুরু হবে আগামী ১৩ জানুয়ারি। সরকারিভাবে মেলা চলবে ১৭ জানুয়ারি পর্যন্ত। প্রসঙ্গত বলা যায় ১৯৮১ সাল থেকে জয়দেব মেলা পরিচালনার দায়িত্ব নিয়েছে বীরভূম জেলা প্রশাসন। মেলার জন্য স্টল বুকিং প্রক্রিয়া আজ ৬ জানুয়ারী থেকে শুরু হয়েছে। অন্তত ৬০০ পুরোনো স্টল মালিকদের জন্য আজ এবং আগামীকাল অনলাইনে স্টল বুকিং করা যাবে বলে ইলামবাজার বিডিও ড. অনির্বাণ মজুমদার জানিয়েছেন। বাকি নতুন স্টল মালিকদের জন্য ৮ এবং ৯ জানুয়ারী এই দুদিন বরাদ্দ থাকবে।

“প্রয়াস” নামে একটি অ্যাপের সাহায্যে জয়দেব কেন্দুলীর সরকারি গেস্ট হাউসে অনলাইনের মাধ্যমে স্টল বুকিং এর প্রক্রিয়া চলছে। উল্লেখ্য, “জয়দেব কেন্দুলি” মেলা মূলত বাউল মেলা হিসেবে চিহ্নিত। পৌষ সংক্রান্তির পূন্য লগ্ন থেকে প্রতিটি আখড়ায় বাউল সুরে মুখরিত হবে কেন্দুলীর আকাশ বাতাস। এখানে স্থায়ী আখড়া সংখ্যা ১১০ টি। অস্থায়ীভাবে গত বছর জয়দেব মেলায় ১৭০ টি অস্থায়ী আখড়া বসেছিল। এবার সেই সংখ্যা বাড়তে পারে বলে প্রশাসন সূত্রে খবর। তাছাড়া জয়দেব মেলাকে উন্মুক্ত শৌচবিহীন এবং প্লাস্টিক বিহীন মেলা করার এবার নানা উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। উন্মুক্ত শৌচ প্রক্রিয়া এবং প্লাস্টিক ব্যবহার বর্জনের জন্য প্রচার চালানো হচ্ছে। মেলা কদিন অন্তত ১০০ জন ভলেন্টিয়ার নজরদারি চালাবে বলে প্রশাসন সূত্রে খবর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *