বীরভূমের দুবরাজপুর পুরসভার উদ্যোগে শুরু হল ক্রিকেট প্রতিযোগিতা

শম্ভুনাথ সেনঃ

বীরভূমের দুবরাজপুর পৌরসভার উদ্যোগে এবারও আজ ৭ জানুয়ারী থেকে শুরু হল দুবরাজপুর “পৌর নক আউট ডিউস ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬”। দুবরাজপুর পৌর ক্রীড়াঙ্গনে (স্টেডিয়ামে) এই খেলা অনুষ্ঠিত হবে।খেলোয়ার, ছাত্র-যুব এবং ক্রিকেট ক্রিকেটপ্রেমী মানুষের উৎসাহ উদ্দীপনায় ইসলামপুর “মেহেদি অনুষ্ঠান ভবন” ময়দান থেকে বাইক র‌্যালির মধ্য দিয়েই আজ বেলা সাড়ে দশটা নাগাদ এই খেলার শুভ সূচনা হয়।

উপস্থিত ছিলেন দুবরাজপুর পৌরসভার পৌরপ্রধান পীযূষ পাণ্ডে, উপ পৌরপ্রধান মির্জা সৌকত আলি, বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর বৃন্দ, বিশিষ্ট ব্যক্তিবর্গ ও পৌরসভার সকল কর্মীবৃন্দ সহ এলাকার ক্রীড়া প্রেমী মানুষজন। যুব সমাজকে মাঠ মুখী করার লক্ষ্যে পৌরসভার এই সাধু উদ্যোগ। ৩০ টি দল এবার এই প্রতিযোগিতায় অংশ নেবে বলে জানিয়েছেন পুরপ্রধান পীযুষ পাণ্ডে। চূড়ান্ত পর্বের খেলা অনুষ্ঠিত হবে আগামী ২৬ জানুয়ারি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *