চলে গেলেন বীরভূমের দুবরাজপুর শ্রী শ্রী সারদা বিদ্যাপীঠের শিক্ষক মানিক বন্দ্যোপাধ্যায়

শম্ভুনাথ সেনঃ

চলে গেলেন বীরভূমের দুবরাজপুর শ্রী শ্রী সারদা বিদ্যাপীঠের অবসরপ্রাপ্ত ইংরেজি শিক্ষক মানিক বন্দ্যোপাধ্যায়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। বেশ কিছুদিন ধরে তিনি হার্ট এবং কিডনি সংক্রান্ত সমস্যায় ভুগছিলেন। গত বছর ৩১ ডিসেম্বর, ২০২৫ শ্বাসকষ্টজনিত কারণে স্থানীয় দুবরাজপুর মণিমহেশ বেসরকারী হাসপাতালে ভর্তি হন। অবস্থার অবনতি হলে ৩ জানুয়ারি, ২০২৬ তাঁকে নিয়ে যাওয়া হয় দুর্গাপুর মিশন হাসপাতালে। সেখানে বেশ ক’দিন ধরেই চিকিৎসা চলে। কিন্তু পরপর হার্ট অ্যাটাকের কারণে আজ ৯ জানুয়ারি দুপুর দুটো নাগাদ মানিক বন্দ্যোপাধ্যায় সত্যানন্দ লোকে যাত্রা করেন। জন্মভূমি দুবরাজপুর ব্লকের পণ্ডিতপুর গ্রাম। দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের প্রাণপুরুষ স্বামী ভুপানন্দের সান্নিধ্যেই কাটে পড়াশোনা জীবন। কলেজ জীবনে পড়াশোনার সময়ে তিনি ঠাকুর সত্যানন্দদেবের কাছে দীক্ষিত হন। আজীবন শিক্ষকতা করেছেন দুবরাজপুর শ্রী শ্রী সারদা বিদ্যাপীঠে। অগণিত ছাত্রের শিক্ষক ছিলেন মানিক বন্দ্যোপাধ্যায়। শিক্ষকের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই এলাকা জুড়ে নামে শোকের ছায়া। এক দশক আগেই শিক্ষক সম্মাননা সংবর্ধনা জ্ঞাপন করেন “নয়াপ্রজন্ম” পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক প্রয়াত কাঞ্চন সরকার। এদিন রাত্রিতে দুর্গাপুর থেকে মৃতদেহ দুবরাজপুর রামকৃষ্ণ আশ্রমে ও বিদ্যাপীঠে নিয়ে যাওয়া হবে। নিয়ে যাওয়া হবে তার পৈত্রিক বাড়ি পণ্ডিতপুরে। শেষকৃত্য সম্পন্ন হবে বক্রেশ্বর মহাশ্মশানে”। এ কথা জানান তাঁর একমাত্র পুত্র নিলারুণ বন্দ্যোপাধ্যায়। রেখে গেলেন স্ত্রী, একমাত্র পুত্র, পুত্রবধূ সহ পরিবার-পরিজনদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *