বিপ্লবী পান্নালাল স্মরণ সভা রাজনগরের আবাদনগরে

উত্তম মণ্ডলঃ

অগ্নিযুগের বিপ্লবী পান্নালাল দাশগুপ্তর ২৭ তম মৃত্যু বার্ষিকী স্মরণ অনুষ্ঠান আয়োজিত হলো তাঁরই প্রতিষ্ঠিত রাজনগর থানার আবাদনগর গ্রামে টেগোর সোসাইটি ফর্ রুরাল ডেভেলপমেন্ট-এর কার্যালয়ে। বহু বিশিষ্ট মানুষ পান্নাবাবুর জীবন ও কর্মের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। এছাড়া তাঁর জীবন নিয়ে একটি চিত্র প্রদর্শনীর ব্যবস্থা ছিল। পাশাপাশি পান্নাবাবুর সহযোগী বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের জাপানি ভাষার অধ্যাপক সাইজি মাকিনোর ১৬ তম মৃত্যু বার্ষিকী স্মরণ অনুষ্ঠান আয়োজিত হয়। বেলা এগারোটা নাগাদ শুরু হয় অনুষ্ঠান। হাজির ছিলেন আহসান কামাল, সন্তোষ কর্মকার, সেখ রিয়াজউদ্দিন, শম্ভুনাথ সেন, কানাইলাল মণ্ডলসহ বিভিন্ন বিশিষ্ট মানুষজন। অনুষ্ঠান সঞ্চালনে ছিলেন সংশ্লিষ্ট সংস্থার কর্মী এবং পান্নাবাবুর একদা সহযোগী চন্দ্রকান্ত দত্ত।
দুপুরে আগত অতিথিদের জন্য ছিল খিচুড়ি ও পায়েসের আয়োজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *