
শম্ভুনাথ সেনঃ
মর্মান্তিক পথ দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাত্রি আটটা নাগাদ বীরভূমের পাইকর থানার কাশিমনগরে। বাসস্ট্যান্ড ঢোকার মুখেই এই দুই মোটরসাইকেল আরোহী নিয়ন্ত্রণ হারিয়ে ইলেকট্রিক পোলে ধাক্কা মারে। ঘটনাস্থলে মারা যায় সেখ সারজিকুল (৩০) এবং বেলাল সেখ (২০)। এই ঘটনায় এলাকায় নামে শোকের ছায়া। পাইকর থানার পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জন্য রামপুরহাট গভঃ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠায়।
