বীরভূমের জয়দেব কেন্দুলী মেলা পরিদর্শনে আসেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ড. সুকান্ত মজুমদার

শম্ভুনাথ সেনঃ

প্রাচীনতম কবি জয়দেব কেন্দুলী মেলা আজ ১৫ জানুয়ারী পরিদর্শনে আসেন রাজ্য বিজেপির নেতা তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ড. সুকান্ত মজুমদার। এদিন তিনি জয়দেবের রাধাবিনোদ মন্দির পরিদর্শন করেন এবং পুজো দেন। তারপর যান রামকৃষ্ণ সেবাশ্রমে। এখানেই তিনি দুপুরে প্রসাদ গ্রহণ করেন। সঙ্গে ছিলেন দুবরাজপুরের বিজেপি বিধায়ক অনুপ কুমার সাহা, বোলপুর জেলা সাংগঠনিক সভাপতি শ্যামাপদ মন্ডল, প্রাক্তন জেলা সভাপতি রামকৃষ্ণ রায় সহ দলীয় নেতৃত্ব। পরে তিনি সাংবাদিকদের মুখোমুখি হন। এক প্রশ্নের উত্তরে তিনি জানান, সুপ্রিম কোর্টে ইডি রাজ্য পুলিশের ডিজিকে সাসপেন্ড করা নিয়ে কি বললেন সেটা তো আমি বলতে পারব না। তারাই বলতে পারবেন। তবে সেদিন রাজ্য পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন রয়েছে। একজন আইনের ছাত্র হিসেবে সেকথা বলতে পারি।

কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ড. সুকান্ত মজুমদার চাকুলিয়া কাণ্ডে সংশ্লিষ্ট তৃণমূল বিধায়কদের উদ্দেশ্য বলেন, বেআইনি ভাবে অনুপ্রবেশকারীদের নাগরিকত্ব দেওয়া হচ্ছে। এগুলো করে পশ্চিমবঙ্গের গণতন্ত্রকে পরিবর্তন করা এদের মূল উদ্দেশ্য। তৃণমূল পশ্চিমবঙ্গকে ইসলামিক জঙ্গিদের পিঠস্থান তৈরি করতে চাইছে। ভারতীয় জনতা পার্টি তার বিরুদ্ধে লড়াই করে যাবে। SIR নিয়ে তিনি বলেন ভারতীয়রা বাংলাদেশ যাবে না এবং ভারতবর্ষকে বাংলাদেশ হতেও দেবো না, ভারতবর্ষের সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য আমরা আছি, আমরা দেখে নেব। পরে তিনি কৈলাসপতি নাগা বাবা আশ্রমে দলীয় সমর্থকদের সামনে ভাষণ দেন। এখানে তিনি বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল সেখের উদ্দেশ্যে বলেন, যাদের হিন্দু ধর্মের সঙ্গে সম্পর্ক নেই তাদের হাতে এই ধর্মীয় মেলা চলে যাচ্ছে। এর বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য দলীয় কর্মী সমর্থক এবং সাধারণ মানুষজনকে তিনি আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *