স্বামীকে দেশে ফিরিয়ে আনার কাতর আবেদন বীরভূমের পাইকরের সোনালী বিবির

শম্ভুনাথ সেনঃ

বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল সেখের কাছে স্বামীকে ফিরিয়ে নিয়ে আসার আবেদন জানান সোনালী বিবি। উল্লেখ্য, গতকাল বুধবার সন্ধ্যায় বীরভূমের পাইকর গ্রামে সোনালী বিবির বাড়ি যান বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল সেখ। কোলে নেন সোনালি বিবির সদ্যজাত সন্তানকে। সোনালী বিবির হাতে বেশ কিছু নগদ অর্থ তুলে দেন তিনি। পাশাপাশি সরকারি জমি পাট্টা দিয়ে সেখানে বাংলা আবাস যোজনা প্রকল্পে সোনালী বিবিকে বাড়ি তৈরি করে দেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি। সেই সময় থেকে এখনো বাংলাদেশে আটকে থাকা সোনালী বিবির স্বামী দানিস সেখকে দেশে ফিরিয়ে নিয়ে আসার অনুরোধ করেন কাজল সেখের কাছে। কাজল সেখ তাকে জানান, দানিস সেখকে দেশে ফিরিয়ে নিয়ে আসার জন্য সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় সব রকম পদক্ষেপ নিয়েছেন। আগামী ১৯ জানুয়ারি বাংলাদেশের আদালতে ফের শুনানি রয়েছে। তার আশা সেদিনই মুক্তি পেতে পারেন সোনালী বিবির স্বামী দানিস সেখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *