পথ দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া

শম্ভুনাথ সেনঃ

দুটি মোটর সাইকেলের মুখোমুখী সংঘর্ষে মৃত্যু হল দুটি মোটর সাইকেলের চালকের। ঘটনায় গুরুতর জখম আরো দুই মোটর সাইকেল আরোহী। ১৪ জানুয়ারী রাতে পথ দুর্ঘটনাটি ঘটে রানীগঞ্জ-মোড়গ্রাম ১৪ নম্বর জাতীয় সড়কে বীরভূমের মহম্মদবাজার থানার জয়পুরে। মৃতদের নাম রকি মাহারা ও ইসরাফিল সেখ। ১৪ জানুয়ারী রাতে রকি মাহারা বীরভূমের দ্বারবাসিনি মেলা দেখে বন্ধুকে মোটর সাইকেলে চাপিয়ে যাচ্ছিল। সিউড়ির দিক থেকে ইসরাফিল সেখ তার এক বন্ধুকে চাপিয়ে সিউড়ির দিক থেকে মহম্মদবাজারের দিকে আসছিল। সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে দুটি মোটর সাইকেলে মুখোমুখী সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতা এতটায় ছিল যে চারজনই গুরুতর জখম হয়। তাদের উদ্ধার করে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা দুজনকে মৃত বলে ঘোষণা করেন। জখম দুজনের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। খবর পেয়ে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে পৌঁছান বিজেপির বীরভূম জেলা সভাপতি উদয়শঙ্কর ব্যানার্জী। তিনি পুলিশের নজরদারি ও পথ নিরাপত্তার ভুমিকা নিয়ে প্রশ্ন তোলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *