বীরভূমের তারাপীঠ মন্দিরে মাতারার পুজো দিলেন সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং

শম্ভুনাথ সেনঃ

বীরভূমের তন্ত্রক্ষেত্র তারাপীঠ এক পবিত্র তীর্থভূমি। দেশ-বিদেশের মানুষজন সাধক বামাক্ষ্যাপার সাধনক্ষেত্র তারাপীঠে মা তারার মন্দিরে ছুটে আছেন বছরভর। সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং ২২ জানুয়ারি তারাপীঠ আসেন। সিকিমের ফল মিষ্টি নৈবেদ্য দিয়ে মা তারার পুজো দেন তিনি। এদিন তাঁর পুজোয় পৌরহিত্য করেন সেবায়েত প্রবোধ বন্দ্যোপাধ্যায়। আধা ঘন্টার পুজো শেষে মন্দির থেকে বেরিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি তিনি বলেন, দীর্ঘদিনের মনোবাসনা পূর্ণ হল। মা তারার কাছে আসতে পেরে তিনি ধন্য। এদিন সিকিমের মুখ্যমন্ত্রীর মন্দিরে পুজো ঘিরে ছিল কড়া নিরাপত্তা ব্যবস্থা। মন্দির কমিটির পক্ষ থেকে মুখ্যমন্ত্রী প্রেম সিং এর হাতে তুলে দেওয়া হয় দেবী মাতারার প্রতিকৃতি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *