
সেখ রিয়াজুদ্দিনঃ
২৩ জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী। পাশাপাশি এদিন সরস্বতী পুজোও পালিত হচ্ছে মহাসমারোহে। বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠান এবং ক্লাবের পক্ষ থেকে সরস্বতী পূজা উপলক্ষে মন্ডপ সজ্জিত করা হয়েছে। পাশাপাশি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্ম দিবস ও পালন করা হচ্ছে। এই দ্বিমাত্রিক বিশেষ দিনটিকে স্মরণীয় করে রাখতে কচিকাঁচাদের নিয়ে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় ‘উপহার ওয়েলফেয়ার সোসাইটি’ নামক স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে। এদিন সদাইপুর থানার অন্তর্গত চিনপাই ভগবত আশ্রম পাড়া এলাকার অঙ্গনওয়াড়ি কেন্দ্রে অনুষ্ঠিত হয় কচিকাঁচা সহ অভিভাবকদের নিয়ে আলোচনা সভা। অনুষ্ঠানে আগতদের সামনে নেতাজির আদর্শ ও দেশের প্রতি তাঁর আত্মত্যাগের কথা তুলে ধরা হয় বক্তব্যের মাধ্যমে নিয়ে। একইসঙ্গে বাগদেবীর আরাধনার আবহে শিশুদের ভবিষ্যৎ উজ্জ্বল করতে শিক্ষার গুরুত্ব নিয়ে অভিভাবকদেরও সচেতনতার বার্তা দেওয়া হয়। শিশুদের পড়াশোনা মাঝপথে যেন কোনো অবস্থায় বন্ধ না হয় তা সকলকে লক্ষ্য রাখা দরকার। শিশুদের নিয়মিত শিক্ষার সঙ্গে যুক্ত রাখা একান্ত দরকার বলে অভিভাবকদের কাছে অনুরোধ জানানো হয়। এদিন অনুষ্ঠান মঞ্চ থেকে ৩৫ জন শিশুর হাতে পড়াশোনার বিশেষ কিট হিসেবে ছবি আঁকার খাতা, লেখার খাতা, রং পেনসিল, স্কেল, রুল-রবারসহ রকমারি সরঞ্জাম প্রদান করা হয়। উল্লেখ্য, দিনটি উপহার ওয়েলফেয়ার সোসাইটির সম্পাদক প্রিয়নীল পালের জন্মদিন হিসেবে ও পালন করা হয় কচিকাঁচাদের নিয়ে। নিজের জন্মদিনে শিশুদের মুখে হাসি ফোটাতেই মূলতঃ উপহার সোসাইটির শিশুদের উপহার প্রদান। এদিন অনুষ্ঠানে সংস্থার সম্পাদক ছাড়াও উপস্থিত ছিলেন সংস্থার সদস্য সৌভিক দে, সুস্মিতা দত্ত, শেখ রাকিব প্রমুখ। নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন এবং সরস্বতী পূজার আবহে কচিকাঁচাদের মধ্যে শিক্ষা সামগ্রী বিতরণ এক অন্যমাত্রা এনে দেয় শিশু সহ অভিভাবকদের মধ্যে।
