থ্যালাসেমিয়া সচেতনতা ও থ্যালাসেমিয়া বাহক পরীক্ষা শিবির, বোলপুরে

সেখ রিয়াজুদ্দিনঃ

বিয়ের আগে কুষ্ঠি বিচার নয়, চাই থ্যালাসেমিয়া পরীক্ষা। ভবিষ্যৎ প্রজন্মের কথা মাথায় রেখে বর্তমানে থ্যালাসেমিয়া পরীক্ষা খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। সেই প্রেক্ষিতে বোলপুর কেন্দ্র ডাঙ্গাল শিকম স্কিল ইউনিভার্সিটি স্কুল অফ ফার্মাসি বিভাগের উদ্যোগে এবং ওয়েস্ট বেঙ্গল ভলান্টারি ব্লাড ডোনার্স সোসাইটির সহযোগিতায় স্থানীয় কলেজের মধ্যে থ্যালাসেমিয়া সচেতনতা ও থ্যালাসেমিয়া বাহক রক্ত পরীক্ষা শিবির অনুষ্ঠিত হয় ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার। এদিন শিবিরে প্রায় ১৫০ জন ছাত্র ছাত্রীর রক্তের নমুনা সংগ্রহ করে সিউড়ী সদর হাসপাতালের থ্যালাসেমিয়া ইউনিট। সেমিনারে বক্তব্য রাখেন থ্যালাসেমিয়া ইউনিটের কাউন্সেলোর অমলেশ সাহা, মুধুমিতা ব্যানার্জী কলেজের অধ্যক্ষ রনবীর চন্দ্, শিক্ষক জয়ন্ত ঘোষ, পিঙ্কি জৈন প্রমুখ l আয়োজক সংস্থার পক্ষে কলেজের অধ্যক্ষ রনবীর চন্দ এবং ওয়েস্ট বেঙ্গল ভলান্টারি ব্লাড ডোনার্স সোসাইটির সহ সভাপতি নুরুল হক বলেন, বিবাহের পূর্বে এই ভাবে কলেজ ও স্কুল স্তরে থ্যালাসেমিয়া বাহক পরীক্ষা ও সচেতনতা বৃদ্ধি করার ক্ষেত্রে জেলা স্বাস্থ্য দপ্তরের ভূমিকা প্রশংসা যোগ্য। এরূপ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান যদি এগিয়ে আসে তাহলে থ্যালাসেমিয়ার মতো মরণ রোগ নির্মূল করা সম্ভব l এই শিক্ষা শিবির সফল করতে কলেজের ছাত্র ছাত্রী, বিভাগীয় শিক্ষক শিক্ষিকা, শিক্ষকর্মী ও বীরভূম ভলান্টারি ব্লাড ডোনার্স এসোসিয়েশনের জেলা কমিটির সদস্য শিক্ষক জয়ন্ত ঘোষ, পিঙ্কি জৈন, রেলকর্মী শেখ রিয়াত আলী ও সমাজকর্মী এম ডি সাফিউর রহমান প্রমুখ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন l

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *