অবশেষে ভারতীয় সেনা নিষ্ক্রিয় করল মাস চারেক আগে উদ্ধার হওয়া মর্টারটি

শম্ভুনাথ সেনঃ

প্রায় মাস চারেক আগে অজয় নদ থেকে উদ্ধার হওয়া মর্টারটি অবশেষে নিষ্ক্রিয় করল ভারতীয় সেনা জওয়ানেরা। আজ ১৪ ফেব্রুয়ারি, শনিবার সকালেই পূর্ব বর্ধমানের পানাগড় সেনা ঘাঁটি থেকে ৮ জনের একটি বিশেষজ্ঞ দল এসে ঘটনাস্থলে পৌঁছায়। পরিদর্শন, পরীক্ষা-নিরীক্ষার পর নিষ্ক্রিয় করা হয় গোলাকার ধাতব বস্তুটি।

উল্লেখ্য, গত ২৮ অক্টোবর বীরভূম সংলগ্ন লাউদোহা গ্রামে অজয় নদের চরে ওই রহস্যময় বস্তুটিকে স্থানীয়রা প্রথমে দেখতে পায়। কৌতূহলবশত বহু মানুষের ভিড় জমে এবং এলাকা জুড়ে দ্রুত আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বোলপুর থানার পুলিশ। বস্তুটি বিপজ্জনক হতে পারে ভেবে এতদিন পুলিশের নজরদারিতে ছিল। পরবর্তীতে বোম্ব স্কোয়াড ও সেনাবাহিনীকে খবর দেওয়া হয়। আজ বোমাটিকে নিষ্ক্রিয় করার পর এলাকার সাধারণ মানুষ স্বস্তি ফিরে পেয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *