বীরভূম জেলা কংগ্রেসের উদ্যোগে বোলপুরে কর্মী সম্মেলন

শম্ভুনাথ সেনঃ

বীরভূম জেলা কংগ্রেসের উদ্যোগে আজ ১৪ ফেব্রুয়ারি বোলপুর ব্লক এবং শহর কংগ্রেসের নেতৃত্বে বোলপুর শহর পরিক্রমা করার পর অনুষ্ঠিত হয় কর্মীসভা। বোলপুর আনন্দ লজের সামনে থেকে একটি মিছিল বোলপুর শহর পরিক্রমা করে। পরে মিছিল ঘুরে এসে আনন্দ লজে বোলপুর শহর কংগ্রেসের সভাপতি অজয় ঘোষ এর উদ্যোগে এই কর্মীসভা আয়োজিত হয়। কর্মীসভায় ইলামবাজার এবং বোলপুর ব্লকের দলীয় কর্মী সমর্থকরা অংশগ্রহণ করেন। এই সভায় উপস্থিত ছিলেন রাজ্য কংগ্রেসের সাংগঠনিক সম্পাদক সঞ্জয় অধিকারী, প্রদেশ কংগ্রেস সদস্য তথা জেলা কংগ্রেসের মুখপাত্র রথীন সেন, জেলা কংগ্রেসের বরিষ্ঠ নেতা তথা সহ-সভাপতি বোলপুর বার এসোসিয়েশনের সম্পাদক দেবকুমার দত্ত, জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক কেতাবউদ্দিন মণ্ডল সহ জেলা ও ব্লকের বিশিষ্ট নেত্রীবর্গ। এ দিন কর্মী সভায় আসন্ন বিধানসভা নির্বাচন উপলক্ষে নির্বাচন পরিচালনার কর্মপন্থা এবং কিভাবে সংগঠন কে উজ্জীবিত করা যায় এ সম্পর্কে বিস্তারিত আলোচনা হয় বলে জানিয়েছেন দলের মুখপাত্র রথীন সেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *