
সেখ রিয়াজুদ্দিনঃ
পুলিশি নজর এরিয়ে কয়লা পাচারকারীদের কারবার অব্যাহত যদিও সেটা ঝাড়খণ্ড সীমান্তবর্তী এলাকার মধ্যে। কাঁকরতলা থানার ওসি মোহাম্মদ সাকিব সাহাব গোপন সূত্রে সেরূপ খবর পেয়ে কাঁকরতলা থানা এলাকার ঝাড়খণ্ড সীমান্তবর্তী গ্রাম সহ জঙ্গল লাগোয়া এলাকার উপর বিশেষ নজরদারি শুরুর নির্দেশ দেন। সেই মোতাবেক পুলিশের জাল বিস্তার করে তোলে। শনিবার ভোরে পুলিশের নজর এড়িয়ে অবৈধ কয়লা পাচার করতে গিয়ে পুলিশের জালে আটকা পড়ে। পুলিশ সূত্রে জানা যায় ঝাড়খন্ড লাগোয়া পাতারি জঙ্গল হয়ে অবৈধ কয়লা পাচারের চেষ্টা চলছিল। কাঁকরতলা থানার পুলিশ ওৎ পেতে থাকে এবং একটি ছোটো হাতি গাড়ি আসতেই গাড়িটি থামানোর চেষ্টা করা হয়। তার আগেই পুলিশ দেখা মাত্রই গাড়ির চালক অন্ধকারে গা ঢাকা দেয়। গাড়িতে তল্লাশি চালিয়ে প্রায় তিন কুইন্টাল অবৈধ কয়লা সহ গাড়িটি আটক করে কাঁকড়তলা থানায় নিয়ে আসে। পুলিশ সূত্রে জানা যায় গাড়ির নম্বর ধরে গাড়ির মালিক ও চালকের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। উল্লেখ্য ইতিপূর্বে ২৬ জানুয়ারি কাঁকরতলা থানার পুলিশ ঝাড়খণ্ড সীমান্তবর্তী এলাকায় নাকা চেকিং করার সময় অনুরূপ অবৈধ কয়লা ভর্তি পিক আপ ভ্যান আটক করা হয়েছিল।
