শিশু শিক্ষা নিকেতনের পড়ুয়াদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা রাজনগরে

সেখ রিয়াজুদ্দিনঃ

পড়াশোনার পাশাপাশি শারীরিক বিকাশের জন্য খেলাধুলা অপরিহার্য্য অংশ। সেই প্রেক্ষিতে রাজনগর ব্লকের আবাদনগর, বাঁন্দি ও নিত্যনগর গ্রামের কচিকাঁচাদের নিয়ে পৃথক পৃথক ভাবে তিনটি শিশু শিক্ষা নিকেতন নামে পাঠশালা চলে। সেগুলোর আর্থিক সহায়তায় রয়েছে বিরাটী বিবেক দিশারী এবং পরিচালনার দায়িত্বে আছেন টেগোর সোসাইটি ফর রুরাল ডেভেলপমেন্ট রাজনগর খয়রাশোল শাখা। উক্ত তিনটি পাঠশালার পড়ুয়াদের নিয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয় ২২ ফেব্রুয়ারি রবিবার আবাদনগর নিত্যনগর গ্রামের মধ্যবর্তী ফুটবল ময়দানে। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আর্থিক সহায়তা প্রদান করেন মেট্রিক ফ্রেইট সিস্টেম প্রাইভেট লিমিটেড নামক সংস্থা। জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীতের মাধ্যমে খেলার শুভ সূচনা করা হয়।

এদিন শতাধিক পড়ুয়া গুলি চামচ দৌড়, অঙ্ক কষে দৌড়, বিস্কুট দৌড়, বল থ্রো ইত্যাদি ইভেন্টে অংশ গ্রহণ করে। প্রতি ইভেন্টের প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারিদের পুরস্কৃত করা হয়। পাশাপাশি খেলায় অংশগ্রহণকারী সকল পড়ুয়াদের মধ্যে সান্তনা পুরস্কার প্রদান করা হয়। সেই সাথে ছিল খাওয়ানোর আয়োজন। যা এককথায় ফাঁকা মাঠে চড়ুইভাতির আমেজে মেতে ওঠে কচিকাঁচাদের দল। তাদের চোখে মুখে আনন্দের ছোঁয়া স্পষ্ট ফুটে ওঠে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেট্রিক ফ্রেইট সিস্টেম প্রাইভেট লিমিটেড এর প্রতিনিধি রঞ্জন ঘোষাল, বিরাটী বিবেক দিশারীর সদস্য চুনীলাল চক্রবর্তী, রত্না প্রকাশ, সঞ্জয় পাল, তাপসী চক্রবর্তী, সুপ্রতীপ ভট্টাচার্য ও শিশির চ্যাটার্জি। পাশাপাশি টেগোর সোসাইটি ফর রুরাল ডেভেলপমেন্ট রাজনগর খয়রাশোল শাখার কর্মকর্তা হিসেবে ছিলেন প্রকাশ সিংহ, চন্দ্রকান্ত দত্ত, পরেশনাথ রায়, জয়দেব শীট, কার্তিক দাস প্রমুখ বিশিষ্ট ব্যক্তিবর্গ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *