
শম্ভুনাথ সেনঃ
ভর দুপুরে চুরি করতে গিয়ে ধরা পড়ল দুই মহিলা চোর। ঘটনাটি ঘটেছে ২২ ফেব্রুয়ারি বীরভূমের মুরারই এক নম্বর ব্লকের পলসা গ্রাম পঞ্চায়েতের বালিয়া গ্রামে। বাড়ির মালিকরা ছিল বাইরে। ফাঁকা বাড়ি পেয়ে বাড়িতে ঢুকে আলমারির তালা ভেঙে সোনার গয়না, টাকা পয়সা নিয়ে পালিয়ে যায় মাস তিনেক আগে। এবারও বাড়িতে কেউ না থাকায় এমনি ভাবেই দিনের বেলায় চুরি করতে গিয়ে ধরা পড়ে। এদিন এক ব্যক্তির বাড়িতে ওই মহিলা চোর দুটি কোলে শিশু নিয়ে চুরি করতে ঢুকলে একটি বাচ্চা ছেলে দেখতে পেয়ে পাড়ার লোকেদের খবর দেয়। পাড়ার লোক এসে মহিলা দুজনকে ধরে পুলিশের হাতে তুলে দেয়। পুলিশ তাদের জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় নিয়ে যায়।
ছবিঃ দিপু মিঞা, মুরারই, বীরভূম
