
সেখ রিয়াজুদ্দিনঃ
সম্প্রতি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অন্তর্বর্তী বাজেটে ঘোষণা করেন বাংলার বেকার যুবক যুবতীদের জন্য যুবসাথী এবং বাংলার ভূমিহীন ক্ষেতমজুরদের জন্য কৃষক বন্ধু প্রকল্পের কথা ঘোষণা করেন। ২১-৪০ বছর বয়সী যুবক যুবতীদের মধ্যে যারা বেকার অবস্থায় রয়েছে সরকারি কাজে যুক্ত নয় তাদের জন্য প্রযোজ্য প্রকল্পটি। সর্বাধিক পাঁচ বছর পর্যন্ত প্রতি মাসে দেড় হাজার টাকা করে ভাতা পাবেন। অন্যদিকে ভূমিহীন কৃষক যারা অপরের জমিতে ভাগচাষ করেন তারা আবেদনপত্র জমা করলে বছরে দুই কিস্তিতে চার হাজার টাকা পাবেন। এর প্রেক্ষিতে ব্লক ভিত্তিক গত ১৫ ফেব্রুয়ারী থেকে আবেদন পত্র গ্রহণ শিবির শুরু হয়েছে চলবে আগামী ২৬ ফেব্রুয়ারী পর্যন্ত বলে সরকারি ভাবে ঘোষণা করা হয়েছে। সেই মোতাবেক এদিন ২৪ ফেব্রুয়ারী খয়রাশোল ব্লকের খয়রাশোল বালিকা উচ্চবিদ্যালয়ে এদিন লোকপুর পঞ্চায়েত এলাকাবাসীদের জন্য শিবিরের মাধ্যমে ফর্ম বিতরণ ও জমা দেওয়া শুরু হয়। আবেদনকারীদের ভিড় লক্ষ্য ছিল লক্ষণীয়। শিবিরে যুব সাথী প্রকল্পের আবেদন জমা দিতে আসা অর্পিতা সাহার বক্তব্য রাজ্য সরকার বেকারদের প্রতি দৃষ্টি আকর্ষণ করেছেন। যার প্রেক্ষিতে এই যুব সাথী প্রকল্প। চাকরির অন্যান্য পরীক্ষার ক্ষেত্রে প্রয়োজনীয় খরচ অন্ততঃ এখান থেকে চালিয়ে নেওয়া যাবে। আবেদনকারীদের সহযোগিতা করতে আসা সমাজসেবী কাঞ্চন দে বলেন বাংলার মুখ্যমন্ত্রী রাজ্যের প্রতিটি মানুষের কথা ভাবেন এবং বাস্তবায়ন করেন। লক্ষী ভান্ডার, কন্যাশ্রী, রূপশ্রী, বিধবা ভাতা, বয়স্ক ভাতা, কৃষক বন্ধু ইত্যাদি জনমুখী প্রকল্পগুলো আগেই চালু হয়েছে । সেরূপ এবার বেকার যুবক যুবতীদের জন্য যুবসাথী এবং ভূমিহীন ক্ষেতমজুরদের জন্য কৃষক বন্ধু প্রকল্পের কথা ঘোষণা করেন। সেই মোতাবেক আবেদন পত্র জমা দেওয়ার কাজ চলছে গত ১৫ ফেব্রুয়ারি থেকে। লম্বা লাইন এবং মানুষের উৎসাহ উদ্দীপনা প্রমাণ করে মুখ্যমন্ত্রীর জনমুখী প্রকল্পের আওতায় আসা উপভোক্তারা আনন্দিত।

