SIR এর পর প্রায় দু লক্ষ ভোটারের নাম বাদ এবং বিবেচনাধীনের প্রতিবাদে বীরভূমের ইলামবাজারে তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ মিছিল

শম্ভুনাথ সেনঃ

বীরভূম জেলা জুড়ে ভোটার তালিকা থেকে দশ হাজার ভোটারের নাম বাদ গেছে। প্রায় ২ লক্ষ ভোটারের নাম ‘বিবেচনাধীন’ তালিকায়। এরই প্রতিবাদে ১৩ ফেব্রুয়ারি উত্তাল হয়ে উঠে বীরভূমের ইলামবাজার এলাকা। অবিলম্বে ওই ভোটারদের নাম পুনর্বহালের দাবিতে ইলামবাজারে বাইক র‍্যালি এবং প্রতিবাদ মিছিলের ডাক দেয় তৃণমূল কংগ্রেস। উল্লেখ্য, অভিযোগের মূল বিষয় নির্বাচন কমিশনের বিশেষ প্রক্রিয়ায় সাধারণ মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার চক্রান্ত চলছে। তাঁদের অভিযোগ-কোনো প্রকার সঠিক তথ্য যাচাই ছাড়াই বহু বৈধ ভোটারের নাম ‘ডিলিটেড’ বা ‘আন্ডার রিভিউ’ ক্যাটাগরিতে ফেলে দেওয়া হয়েছে। এর ফলে কয়েক লক্ষ মানুষ তাঁদের গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কায় রয়েছেন। এই পদক্ষেপে বিশেষ একটি রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে বলে মনে করছে শাসক তৃণমূল দল।
এদিন ইলামবাজারের প্রধান রাস্তাগুলি তৃণমূলের এই প্রতিবাদ মিছিল পরিক্রমা করে। মিছিলে কয়েক হাজার কর্মী-সমর্থকের পাশাপাশি উপস্থিত ছিলেন বীরভূম জেলা মৎস্য ও প্রাণিসম্পদের কর্মাধ্যক্ষ তথা তৃণমূল দলের কোর কমিটির সদস্য রবি মুর্মু সহ তৃণমূলের নেতৃত্ব ও সাধারণ মানুষ। মিছিল থেকে “ভোটাধিকার কেড়ে নেওয়া চলবে না” এবং “বিজেপির চক্রান্ত মানছি না” বলে স্লোগান দেওয়া হয়। মিছিল শেষে আয়োজিত এক সভায় তৃণমূলের নেতা রবি মুর্মু বলেন “বীরভূমের সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করছে কেন্দ্র। শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসার কারণে প্রায় ২ লক্ষ নাম বাদ দেওয়ার তোড়জোড় চলছে। আমরা বাড়ি বাড়ি গিয়ে এই তালিকার সত্যতা যাচাই করব এবং একজন বৈধ ভোটারও যাতে তালিকা থেকে বাদ না যায় তা নিশ্চিত করব। যদি দ্রুত এই ভোটার তালিকাভুক্ত না হয় তবে আগামী দিনে মহকুমা শাসক ও জেলা শাসকের দপ্তরের সামনে আরো বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *