বক্রেশ্বর বাণপ্রস্থ থেকে প্রকাশিত হলো “বোধন”

উত্তম মণ্ডলঃ

রবিবার বিকেলে বীরভূমের শৈবক্ষেত্র বক্রেশ্বর বাণপ্রস্থ আশ্রম থেকে প্রকাশিত হলো বার্ষিক সাহিত্য পত্রিকা ‘’বোধন।” এই পত্রিকা প্রকাশকে কেন্দ্র করে আশ্রমে হাজির ছিলেন জেলার পঞ্চাশেরও বেশি কবি, সাহিত্যিক।
প্রসঙ্গত উল্লেখ্য, আশ্রম প্রতিষ্ঠাতা সন্ন্যাসী দুর্গেশ গিরির সময় থেকেই প্রকাশিত হয়ে আসছে “বোধন।” তাঁর প্রয়াণের পরেও অম্বুজাক্ষ দে, বিশ্বনাথ কুণ্ডু, তৃপ্তি বাজপেয়ী, অগ্নিতা ব্যানার্জির মতো সাংস্কৃতিক ব্যক্তিত্বদের হাত ধরে বজায় রেখেছে তার ধারাবাহিকতা। এদিনও কবিতা পাঠ, ভাবগভীর আলোচনা ও আন্তরিক মিলনমেলায় অনুষ্ঠানটি পায় এক অনন্য মাত্রা। অনুষ্ঠানের সূচনায় মনোমুগ্ধকর উদ্বোধনী সংগীত পরিবেশন করেন বৃষ্টি দাস। সভায় সভাপতিত্ব করেন প্রবীণ ছড়াকার অম্বুজাক্ষ দে। সমগ্র অনুষ্ঠানটি দক্ষতার সঙ্গে সঞ্চালনা করেন জেলার বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব সুশান্ত রাহা। সাহিত্যপ্রেমীদের মিলিত উপস্থিতি ও আন্তরিক অংশগ্রহণে ‘বোধন’ পত্রিকার এই প্রকাশনা উৎসব এক স্মরণীয় ও আনন্দময় মুহূর্ত হয়ে রইলো উপস্থিত গুণীজনদের কাছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *