কচিকাঁচাদের বসন্ত বন্দনা রাজনগরে

উত্তম মণ্ডলঃ

নবদিগন্তিকা নৃত‌্যকেন্দ্রমের উদ্যোগে কচিকাঁচাদের নিয়ে আয়োজিত হলো বসন্ত বন্দনা। রবিবার বিকেলে রাজনগর বড়বাজার দুর্গামন্দির প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে হাজির ছিলেন এলাকার ক্ষুদে শিল্পীর দল। নৃত্য প্রশিক্ষিকা শর্মিষ্ঠা সিনহার পরিচালনায় আয়োজিত এই নৃত্য অনুষ্ঠান নজর কাড়ে উপস্থিত দর্শক-শ্রোতাদের। শিল্পীর দল শোভাযাত্রা করে রাজনগর পরিক্রমা করে জনতার মাঝেই বিভিন্ন ধরনের নৃত্য পরিবেশন করে। হাজির ছিলেন ক্ষুদে শিল্পীদের মায়েরাও। সব মিলিয়ে রবিবারের বিকেল মুখর হয়ে ওঠে বসন্ত বন্দনায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *