
সেখ রিয়াজুদ্দিনঃ
আগামী ২৬ মার্চ নির্বাচনী প্রচারে বীরভূমের দুবরাজপুর বিধানসভা কেন্দ্রের খয়রাশোলে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জনসভার কর্মসূচি রয়েছে খয়রাশোলের গোষ্ঠডাঙ্গা ময়দানে। তারই প্রস্তুতি চলছে জোর কদমে। উল্লেখ্য গতকালই রবিবার খয়রাসোল সভাস্থল পরিদর্শন করেন পুলিশকর্তারা এবং স্থানীয় তৃণমূল নেতৃত্ব। সোমবার সকাল থেকেই শুরু হয়ে গিয়েছে আগাছা পরিষ্কার, জমি সমতলীকরন, মঞ্চ তৈরি ইত্যাদি কাজ। সভাস্থলের পাশেই নির্মাণ করা হয়েছে হেলিপ্যাড। কারণ হেলিকপ্টারে আসবেন মুখ্যমন্ত্রী। বিশেষ উল্লেখ্য এদিন হেলিপ্যাড ট্র্যায়ালের কাজ সম্পন্ন করা হয় বলে জানা যায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা ঘিরে উৎসাহ ও উদ্দীপনা দেখা দিয়েছে তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে। তৃণমূল নেতা কর্মীদের বিশ্বাস, হাতছাড়া দুবরাজপুর বিধানসভা কেন্দ্রের আসনটি এবার পুনরুদ্ধার হবে। কেননা তৃণমূলের শীর্ষ নেতৃত্বের নজর রয়েছে বীরভূমের এই কেন্দ্রের উপর। ২০২১ এর নির্বাচনে বীরভূমের ১১ টি আসনের মধ্যে দশটি আসনে জয়লাভ করে তৃণমূল। হাতছাড়া হয় দুবরাজপুর বিধানসভা আসনটি। সেখানে তৃণমূলকে হারিয়ে জয়লাভ করেছিল বিজেপির অনুপ কুমার সাহা। হাতছাড়া আসন ফিরে পেতে মরিয়া তৃণমূল। সেকারণেই খয়রাশোলে সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়, এমনটা মনে করছেন রাজনৈতিক মহল। তবে ২০২৬ এর নির্বাচনে দুবরাজপুর বিধানসভা আসনটি কার দখলে থাকবে, আগামী ৪ মে ফলাফলের দিকে তাকিয়ে।

