
সেখ রিয়াজুদ্দিনঃ
আগামী ২৩ এপ্রিল পশ্চিমবাংলায় প্রথম দফায় বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা হয়েছে। রাজ্যে এবার দুদফায় ভোট গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে। সেই মোতাবেক নির্বাচন বিধি লাগু হয়েছে। যার ফলে নির্বাচন কমিশনের আওতায় আইনশৃঙ্খলা সহ প্রশাসনিক কাজকর্ম। ভোটের আগে প্রশাসনিক মহলে রদবদল শুরু হয়েছে। ইতিমধ্যে জেলা পুলিশ সুপার পদে রদবদল করা হয়েছে। এদিন ২৯ মার্চ রবিবার নির্বাচন কমিশন কর্তৃক এক বিজ্ঞপ্তিতে রাজ্যের অন্যান্য জেলার ন্যায় বীরভূম জেলার ছয়টি ব্লক আধিকারিক তথা ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকদের রদবদল করা হয়েছে। সেগুলো যথাক্রমে ময়ূরেশ্বর, ইলামবাজার, নানুর, লাভপুর, মহম্মদবাজার ও সিউড়ী ১ নম্বর ব্লকের বিডিও দের বদলির নির্দেশ দিয়েছেন নির্বাচন কমিশন।

