
শম্ভুনাথ সেনঃ
ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়াকে কেন্দ্র করে আজ ৩০ মার্চ চাঞ্চল্য ছড়ায় বীরভূমের শান্তিনিকেতন সংলগ্ন বোলপুরে। বোলপুর মহকুমা শাসক বা এসডিও (SDO) অফিসের অদূরে একটি বিশাল বিক্ষোভ সমাবেশের ডাক দেয় বামফ্রন্ট। অভিযোগ, এলাকায় অসংখ্য বৈধ ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। শাসক দল তৃণমূল এবং বিজেপি সরকার পরিকল্পিতভাবে এই কাজ করছে বলে বামেদের দাবি। তাদের অভিযোগ, ‘SIR’ বা বিশেষ তদন্ত প্রক্রিয়ার দোহাই দিয়ে সাধারণ মানুষকে হয়রানি করা হচ্ছে। সমাবেশ থেকে বাম নেতারা সরব হয়ে বলেন, নির্বাচনে অনৈতিক সুবিধা নিতেই বৈধ ভোটারদের নাম বাদ দিয়ে দেওয়া হচ্ছে। মহকুমা শাসকের দপ্তরের মাত্র ১০০ মিটার দূরে অনুষ্ঠিত এই সভায় কয়েকশো কর্মী-সমর্থক যোগ দেন। সুষ্ঠু ও স্বচ্ছ ভোটার তালিকার দাবিতে এদিন উত্তপ্ত হয়ে ওঠে এলাকা।
