
সেখ রিয়াজুদ্দিনঃ
বীরভূম জেলার একমাত্র দুবরাজপুর বিধানসভা কেন্দ্রের আসনটি তৃণমূল কংগ্রেসের হাতছাড়া হয়ে বিজেপির দখলে যায়। সেই আসনটি পুনরুদ্ধারের লক্ষ্যে তৃণমূল কংগ্রেস লক্ষ্যে অবিচল। সেই প্রেক্ষিতে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় গত ২৬ মার্চ খয়রাসোল গোষ্ঠডাঙা মাঠে নির্বাচনী জনসভার মাধ্যমে জেলায় নির্বাচনী প্রচারে নেমে পড়ে বলে রাজনৈতিক মহলের ধারণা। এবার সেই কেন্দ্রের অধীনস্থ খয়রাসোল ব্লক এলাকার বুথ, অঞ্চল সহ ব্লক স্তরের দলীয় কর্মীদের নিয়ে মঙ্গলবার খয়রাশোল ব্লক তৃণমূল কংগ্রেস কার্যালয়ে সাংগঠনিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন বীরভূম লোকসভা কেন্দ্রের সাংসদ শতাব্দী রায়, দুবরাজপুর বিধানসভা কেন্দ্রের দলীয় প্রার্থী নরেশ চন্দ্র বাউরি। এছাড়াও ছিলেন জেলা পরিষদের সদস্যা কামেলা বিবি, খয়রাসোল ব্লক তৃণমূল কংগ্রেস কোর কমিটির সদস্য কাঞ্চন দে মৃনাল কান্তি ঘোষ শ্যামল কুমার গায়েন উজ্জ্বল হক কাদেরী প্রমুখ নেতৃবৃন্দ। সাংবাদিকদের মুখোমুখি হয়ে সাংসদ শতাব্দী রায় বলেন দলীয় কর্মীদের ভাবনা, তারা কি ভাবছে, লোকসভা নির্বাচনে যেমন রেজাল্ট হয়েছিল সেই মোতাবেক কাজ করে দলীয় প্রার্থীকে জিতিয়ে আনা। তৃণমূলের উন্নয়ন,দিদি যে কথা দিয়েছে তার কোনো কথা খেলাপ করেননি। যা যা বলেছিলেন সব করেছেন এবং এখনো নতুন নতুন প্রকল্প বাস্তবায়ন করছেন। দলীয় কর্মীদের নিয়ে সাংগঠনিক কাজের বিশ্লেষণ করা। আগে কি কি সমস্যা হয়েছিল,কেন হয়েছিল তা পুঙ্খানুপুঙ্খ ভাবে আলোচনা করা এবং দলকে মজবুত জায়গায় নিয়ে যাওয়া। নরেশদা আগেরবার জিতে ছিলেন এবারও জিতবেন। এবিষয়ে একশো শতাংশ আশাবাদী। প্রশ্ন ছিল ব্লক এলাকার দলীয় কর্মীদের মধ্যে সকলেই কি মিটিং এ ছিলেন। উত্তরে বলেন সবাই ছিল। যদিও গুঞ্জন সবাই ছিল না।
