ভ্রাম্যমাণ চিকিৎসা পরিষেবা শিবির লোকপুর সুস্বাস্থ্য কেন্দ্রে

সেখ রিয়াজুদ্দিনঃ

প্রত্যন্ত ও দূর্গোম গ্রামীণ এলাকায় চিকিৎসা পরিষেবা প্রদানের লক্ষ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অন্যান্য জেলার ন্যায় বীরভূম জেলার জন্যেও বেশ কয়েকটি ভ্রাম্যমাণ চিকিৎসা পরিষেবা যান চালু করেন। উদ্বোধনের পর থেকেই রুটিনমাফিক খয়রাসোল ব্লক এলাকার বিভিন্ন গ্রামে ঘুরে ঘুরে চিকিৎসা পরিষেবা প্রদান করা হচ্ছে। উল্লেখ্য খয়রাসোল ব্লক এলাকায় লোকপুর, বড়রা ও পাঁচড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র এবং নাকড়াকোন্দা গ্রামে ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র অবস্থিত। কিন্তু ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র ছাড়া অন্যান্য প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রগুলোতে ডাক্তার, নার্স, ফার্মাসিস্ট ইত্যাদির সমস্যা জনিত কারণে অনেক সময় স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে বিঘ্ন ঘটে। যার প্রেক্ষিতে জনগণ স্বাস্থ্য পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছিল। বর্তমানে খয়রাসোল ব্লক মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাক্তার সৈয়দ সঞ্জয় হোসেন সরকারের স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন ও নিখুঁত পরিকল্পনা এবং সহকর্মীদের সহযোগিতায় নিরলসভাবে কাজ করে চলেছেন। ব্লক এলাকার তিনটি স্বাস্থ্য কেন্দ্রেই চিকিৎসক দিয়ে স্বাস্থ্য পরিষেবা প্রদান চলছে নিয়মিত। এছাড়াও রুটিনমাফিক ভ্রাম্যমাণ চিকিৎসা পরিষেবা যানের সাহায্যে গ্রামীণ এলাকায় চিকিৎসা পরিষেবা অব্যাহত। ভ্রাম্যমাণ চিকিৎসা পরিষেবা যান থেকে রক্ত পরীক্ষা, ইসিজি, কফ সহ বিভিন্ন ধরনের পরীক্ষা এবং ঔষধপত্র বিতরণ করা হয়। সেরূপ এদিন বুধবার লোকপুর সুস্বাস্থ্য কেন্দ্রের অধীনে ভ্রাম্যমাণ চিকিৎসা পরিষেবা প্রদান শিবির অনুষ্ঠিত হয়। চিকিৎসক হিসেবে শিবিরে উপস্থিত ছিলেন নাকড়াকোন্দা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল অফিসার ডাঃ গৌতম মন্ডল ও ডাঃ সেখ সাইফুদ্দিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *