উড়ো ফোনে বিভ্রান্তীমূলক কথা সিপিআইএম প্রার্থী মতিউর রহমানের কাছে, থানায় অভিযোগ দায়ের

সেখ রিয়াজুদ্দিনঃ

দিন কয়েক পরেই রাজ্যের অন্যান্য কয়েকটি জেলার ন্যায় বীরভূমেও অনুষ্ঠিত হবে ২০২৬ বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোট। যারফলে সমস্ত রাজনৈতিক দলের পক্ষ থেকে দলীয় প্রার্থীদের নিয়ে প্রখর রৌদ্র মাথায় নিয়ে শেষ মুহূর্তের প্রচার কর্মসূচি নিয়ে ব্যস্ত। সেরূপ সিউড়ি বিধানসভা কেন্দ্রের বামফ্রন্ট ও আই এস এফ জোটের সিপিএম প্রার্থী মতিউর রহমান সকাল দশটা নাগাদ নিজের নির্বাচনী এলাকায় প্রচার কার্যক্রম চালাচ্ছিলেন। সেই মুহূর্তে অচেনা নম্বর থেকে একটা ফোন আসে এবং গড়গড় করে একনাগাড়ে বলতে থাকে রাজনৈতিক কথা। যার মধ্যে মূল্য বক্তব্য ছিল আমরা সব সংখ্যালঘুদের ভোট এককরে দিয়েছি। সমস্ত ভোট আপনাকে দেওয়া হবে। এজন্য কোনো টাকা পয়সা লাগবে না। সব সেটিং হয়ে গেছে। তবে হিন্দু সম্প্রদায়ের ভোট কি করবে জানিনা। যদিও এরই মধ্যে বিজেপির বাবন সহ অন্য একজনের নাম উল্লেখ করে বলে তাদের সঙ্গে কথা হয়েছে। এটা একটা ষড়যন্ত্র বলে সিউড়ি বিধানসভা কেন্দ্রের প্রার্থী মতিউর রহমানের অভিযোগ। তিনি আরও বলেন যে,
“তৃণমূল ও বিজেপির পায়ের তলার মাটি সরে গেছে। নির্বাচনের তিনদিন আগে থেকে শুরু হয়েছে তৃণমূলের ঘৃন্য চক্রান্ত। তৃণমূল উড়ো ফোনে আমার ভাবমূর্তি নষ্ট করার কৌশল নিয়েছি। কিন্তু সেই কৌশল ধোপে টিকবে না। আমি সিউড়ি থানার দ্বারস্থ হয়েছি। অভিযোগ দায়ের করেছি। আমার লড়াই তৃণমূল-বিজেপি উভয়ের বিরুদ্ধেই। শেষ পর্যন্ত সেই লড়াই চলবে। যে নম্বর থেকে আমাকে ফোন করা হয়েছিল সেটিও থানায় দিলাম। পরবর্তীতে হয়তো এই কল রেকডিং করে কোথাও অপপ্রচার চালানো হতে পারে। সেই আশঙ্কা প্রকাশ করেন সিউড়ি বিধানসভা কেন্দ্রের বামফ্রন্টের প্রার্থী মতিউর রহমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *