গণতান্ত্রিক অধিকার কেড়ে নিল পোস্টাল ব্যালট! বীরভূমের বোলপুরে ভোট দিতে না পেরে কান্নায় ভাঙলেন গৃহবধূ

শম্ভুনাথ সেনঃ

বোলপুর পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডের বাঁধগোড়া এলাকার কালীকৃষ্ণ বিদ্যালয়ের ২৫৬ নম্বর বুথে ভোট দিতে গিয়ে এক নজিরবিহীন ও চরম দুর্ভোগের শিকার হলেন শিখা গড়াই নামে এক গৃহবধূ। নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে গিয়ে তিনি জানতে পারেন, তার ভোট নাকি ইতিমধ্যেই ‘পোস্টাল ব্যালটে’ দেওয়া হয়ে গেছে! প্রিজাইডিং অফিসারের মুখে এই কথা শুনে কার্যত আকাশ থেকে পড়েন শিখা দেবী।
পেশায় সাধারণ গৃহবধূ শিখা গড়াইয়ের দাবি, তিনি কোনওদিন কোনও সরকারি চাকরির সঙ্গে যুক্ত ছিলেন না। ফলে কীভাবে বা কোন জাদুবলে তার ভোট পোস্টাল ব্যালটে চলে গেল, তা নিয়ে তিনি সম্পূর্ণ অন্ধকারে। নিজের মৌলিক অধিকার থেকে এমন রহস্যজনকভাবে বঞ্চিত হওয়ায় ক্ষোভে ও অপমানে ফেটে পড়েন তিনি। “ভোট দেওয়া আমার সাংবিধানিক অধিকার, অথচ আমাকে সেই সুযোগই দেওয়া হলো না,”—আক্ষেপের সুরে বলেন তিনি। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এবং নির্বাচনের স্বচ্ছতা ও প্রশাসনের ভূমিকা নিয়ে উঠতে শুরু করেছে একাধিক অস্বস্তিকর প্রশ্ন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *