ভোট পরবর্তী এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে রাজ্য পুলিশ ও সেনাবাহিনীর রুট মার্চ, লোকপুরে

সেখ রিয়াজুদ্দিনঃ

গত ২৩ এপ্রিল বৃহস্পতিবার রাজ্য বিধানসভার প্রথম দফার ভোট অনুষ্ঠিত হয় রাজ্যের অন্যান্য কয়েকটি জেলার ন্যায় বীরভূম জেলায়ও। উল্লেখ্য নির্বাচনের দিনক্ষণ ঘোষণার আগেই জেলায় সেনাবাহিনী পৌঁছে যায়। এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে রাজ্য পুলিশ ও সেনাবাহিনীর রুট মার্চ চলে নিয়মিত। নির্বাচন কমিশনের নির্দেশ মোতাবেক ভয় মুক্ত নির্বাচন, ভোটারদের মনোবল বৃদ্ধি, সন্ত্রাস মুক্ত নির্বাচন, ভোটারদের প্রলোভন বা কোনো হুমকির সম্মুখীন হলে স্থানীয় থানা কিম্বা সেনাবাহিনীর সঙ্গে সংযোগ স্থাপন। এজন্য ভোটারদের থানার ফোন নম্বর দেওয়া হয়। জেলায় দুএকটা বিক্ষিপ্ত ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবেই ভোটদান পর্ব অনুষ্ঠিত হয়। ভোট পরবর্তীতেও এলাকায় কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে রাজ্য পুলিশ ও সেনাবাহিনীর যৌথ রুট মার্চ অব্যাহত। সেরূপ ২৮ এপ্রিল মঙ্গলবার লোকপুর থানা এলাকার বুধপুর, হরিপুর গ্রামে রুট মার্চ অনুষ্ঠিত হয়। এদিন রুট মার্চের অগ্রভাগে ছিলেন ডিএসপি হেড কোয়ার্টার সৌরভ চট্টোপাধ্যায়, চন্দ্রপুর সার্কেল ইন্সপেক্টর সৌরভ চট্টোপাধ্যায়, লোকপুর থানার ওসি সায়ন্তন ব্যানার্জি, এ এস আই নয়ন ঘোষ ও ইন্দ্রজিৎ রায় এবং সিআরপিএফ এর অ্যাসিস্ট্যান্ট কমান্ডার সহ বিশাল রাজ্য পুলিশ ও সেনাবাহিনীর জোয়ানেরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *