বীরভূমের রামপুরহাট মেডিকেল কলেজে বিধায়কের ঝটিকা সফর: স্বাস্থ্য পরিষেবা উন্নত করতে কড়া বার্তা

শম্ভুনাথ সেনঃ

বীরভূম জেলার স্বাস্থ্য পরিষেবার অন্যতম প্রাণকেন্দ্র রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিকাঠামো খতিয়ে দেখতে আজ ১৩ মে এক বিশেষ পরিদর্শনে যান স্থানীয় বিধায়ক ধ্রুব সাহা। তাঁর সঙ্গে ছিলেন বিজেপির বীরভূম সাংগঠনিক জেলা সভাপতি উদয় শংকর ব্যানার্জি। দীর্ঘদিন ধরেই হাসপাতালের প্রশাসনিক স্তরে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠছিল। সেই প্রেক্ষিতেই আজ কড়া বার্তা দেন তাঁরা। উল্লেখ্য, পরিদর্শন শেষে বিধায়ক জানান, জেলার সাধারণ মানুষের জন্য হাসপাতালের পরিষেবা আরও স্বচ্ছ ও গতিশীল করতে হবে। সরকারি সুযোগ-সুবিধা যেন প্রকৃত অর্থে রোগীর দোরগোড়ায় পৌঁছায়, তা নিশ্চিত করার নির্দেশ দেন তিনি। হাসপাতালের স্বাস্থ্যকর্মী ও চিকিৎসকদের উদ্দেশে সততা ও নিষ্ঠার সঙ্গে কর্তব্য পালনের আহ্বান জানানো হয়। সাধারণ মানুষের স্বার্থে কোনোপ্রকার গাফিলতি বরদাস্ত করা হবে না বলেও হুঁশিয়ারি দেন নেতৃত্ব। মূলত, নির্ভরযোগ্য ও উন্নত মানের স্বাস্থ্য পরিষেবা সুনিশ্চিত করাই ছিল এই সফরের মূল লক্ষ্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *