বীরভূমের বোলপুরের কালীমোহন পল্লীতে বিজেপির বিজয় মিছিল: উচ্ছ্বাসে ভাসলেন কর্মী-সমর্থকরা

শম্ভুনাথ সেনঃ

বীরভূমের বোলপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কালীমোহন পল্লীতে ১৩ মে, বুধবার বিজেপির এক বর্ণাঢ্য বিজয় মিছিল অনুষ্ঠিত হলো। বিধানসভা নির্বাচনের ফলের পর এই জয়ের আনন্দ ভাগ করে নিতে এদিন পথে নামেন বিপুল সংখ্যক দলীয় কর্মী ও সমর্থক। দলীয় পতাকা হাতে ‘জয় শ্রী রাম’ ও ‘ভারত মাতা কি জয়’ ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা। বিজেপি সমর্থক ছোটন হাজরা জানান, দীর্ঘদিন ধরে চলা দুর্নীতি ও সন্ত্রাসের হাত থেকে মুক্তি পেতেই মানুষ বিজেপিকে বেছে নিয়েছেন। মিছিলে মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। উৎসবের মেজাজে কালীমোহন পল্লীর বিভিন্ন রাস্তা পরিক্রমা করে মিছিলটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এই কর্মসূচিকে এক অনন্য মাত্রা দান করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *