রেল পরিষেবার মানোন্নয়নে হাওড়ার ডিআরএম-এর দ্বারে বীরভূমের বিজেপি নেতৃত্ব

শম্ভুনাথ সেনঃ

বীরভূম জেলার রেল পরিষেবা ও পরিকাঠামো উন্নয়নে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করল বীরভূম জেলা বিজেপি নেতৃত্ব। শুক্রবার হাওড়া ডিভিশনের ডিআরএম (DRM) ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার এর সঙ্গে হাওড়া সদর দপ্তরে এক উচ্চপর্যায়ের বৈঠকে মিলিত হন জেলা বিজেপি সভাপতি উদয় শংকর ব্যানার্জি, রামপুরহাটের বিধায়ক ধ্রুব সাহা এবং সাঁইথিয়ার বিধায়ক কৃষ্ণকান্ত সাহা।
বৈঠকে মূলত বীরভূমের সাঁইথিয়া রেল ব্রিজের থমকে থাকা কাজ দ্রুত শুরু ও নির্দিষ্ট সময়ের মধ্যে সম্পন্ন করার জন্য জোরালো দাবি জানানো হয়। পাশাপাশি, রামপুরহাট স্টেশনের আধুনিকীকরণ, যাত্রী স্বাচ্ছন্দ্য বৃদ্ধি এবং রেল পরিষেবার বিভিন্ন সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা করেন নেতৃত্ববৃন্দ। সাধারণ মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ দূর করতে এবং বীরভূমের রেল যোগাযোগ ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে এই সদর্থক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন জেলার সাধারণ নাগরিকরা। উন্নয়নের স্বার্থে রেল কর্তৃপক্ষকে দ্রুত পদক্ষেপ করার আবেদন জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *