উন্নয়নে রাজনীতির রঙ নয়: বীরভূমে জেলা প্রশাসনের সঙ্গে বৈঠকে বিজেপি বিধায়করা

শম্ভুনাথ সেনঃ

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশক্রমে ‘বিধায়ক কেন্দ্রিক উন্নয়ন’-কে ত্বরান্বিত করতে বীরভূমে এক তাৎপর্যপূর্ণ পদক্ষেপ দেখা গেল। আজ ১৬ মে, শনিবার জেলা সদর সিউড়ির সার্কিট হাউসে জেলা প্রশাসনের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হলেন জেলার ৬ জন বিজেপি বিধায়ক। ময়ূরেশ্বরের বিধায়ক দুধকুমার মন্ডল, সাঁইথিয়ার কৃষ্ণকান্ত সাহা, সিউড়ির জগন্নাথ চট্টোপাধ্যায়, রামপুরহাটের ধ্রুব সাহা, লাভপুরের দেবাশীষ ওঝা, দুবরাজপুরের অনুপ কুমার সাহা সহ জেলাশাসক, অতিরিক্ত জেলাশাসক এবং বিভিন্ন দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকেরা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে সিউড়ির বিধায়ক তথা বিজেপির রাজ্য সহ-সভাপতি জগন্নাথ চট্টোপাধ্যায় সাংবাদিকদের জানান, মুখ্যমন্ত্রীর উন্নয়নমূলক ভাবনাকে বাস্তবায়িত করতেই এই পরিচয় পর্ব ও অনুবর্তী বৈঠকের আয়োজন। সম্পূর্ণ অরাজনৈতিক ও প্রশাসনিক এই আলোচনায় মূলত জনস্বার্থকে প্রাধান্য দেওয়া হয়েছে। বিশেষ করে আগামী বর্ষার মরসুমের কথা মাথায় রেখে সেচ, কৃষি, স্বাস্থ্য এবং রাস্তাঘাট সংস্কারের মতো একাধিক জনকল্যাণমুখী পরিকল্পনা ও রূপরেখা তৈরি করা হয়েছে। এলাকার সার্বিক উন্নয়নে দলমত নির্বিশেষে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার বার্তাই উঠে আসে এই বৈঠক থেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *