বীরভূমের লাভপুরে বিধায়ককে স্মারকলিপি প্রদান: রেল যোগাযোগ উন্নতির দাবিতে সরব প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশন

শম্ভুনাথ সেনঃ

বীরভূমের লাভপুরে আহমদপুর-কাটোয়া রেলওয়ে প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ১৭ মে লাভপুর বিধানসভার বিধায়ক দেবাশীষ ওঝাকে এক উষ্ণ সম্বর্ধনা জানানো হয়। সেইসঙ্গে অনুষ্ঠানে সংগঠনের পক্ষ থেকে এলাকার রেল যোগাযোগ ব্যবস্থার মানোন্নয়নে বিধায়কের হাতে একটি গুরুত্বপূর্ণ স্মারকলিপি তুলে দেওয়া হয়। তাদের প্রধান দাবিগুলির মধ্যে অন্যতম হলো— ভোরবেলায় রামপুরহাট থেকে আহমদপুর, লাভপুর, কীর্ণাহার, কাটোয়া ও ব্যান্ডেল হয়ে হাওড়া বা শিয়ালদহগামী একটি নতুন ট্রেন চালু করা এবং বিকেলে একই রুটে তার ফেরার ব্যবস্থা করা। এছাড়া আহমদপুর জংশনের ৪ ও ৫ নম্বর প্ল্যাটফর্মকে মেন লাইনের সঙ্গে যুক্ত করা এবং সেখানে কুলিক এক্সপ্রেস, মা তারা ও সাহেবগঞ্জ ইন্টারসিটির মতো গুরুত্বপূর্ণ ট্রেনের স্টপেজের দাবিও জানানো হয়েছে। যাত্রীদের আশা, এই দাবিগুলি পূরণ হলে এলাকার হাজার হাজার মানুষ উপকৃত হবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *