রেশন দুর্নীতিকেও টেক্কা! বীরভূমে হাজার কোটির ডি সি আর কেলেঙ্কারির বিস্ফোরক দাবি বিজেপির

শম্ভুনাথ সেনঃ

রেশন দুর্নীতিকেও ছাপিয়ে গিয়েছে বীরভূমের পাঁচামীর পাথর শিল্পের ‘ডিসিআর’ (DCR) কেলেঙ্কারি। আজ, ১৯ মে মঙ্গলবার, সিউড়ির নব্য বিজেপি বিধায়ক জগন্নাথ চট্টোপাধ্যায় এক সাংবাদিক বৈঠকে এই বিস্ফোরক দাবি করেন।
তিনি অভিযোগ তোলেন, তৃণমূলের আমলে সরকারি নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে এক শ্রেণির অসাধু ব্যক্তি বেআইনিভাবে এই ডিসিআর কাটছে। এর ফলে প্রতি মাসে অন্তত ৭০ থেকে ৭৫ কোটি টাকার রাজস্ব ক্ষতি হচ্ছে সরকারের। তৃণমূল জমানার হিসেব কষলে এই জালিয়াতি অনায়াসেই হাজার কোটি টাকা ছাড়িয়ে যাবে বলে তাঁর দাবি। বিধায়ক জানান, এই বিপুল দুর্নীতির সমস্ত তথ্য তিনি খুব দ্রুত রাজ্য সরকারের কাছে পেশ করবেন এবং এর জলঘোলা রুখতে নিরপেক্ষ তদন্তের দাবি জানাবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *