
সেখ রিয়াজুদ্দিনঃ
সোমবার খয়রাশোল ব্লকের রুপুশপুর গ্রামে বাপি বাগদির খড়ের ছাউনি বাড়িতে আগুন লাগার ফলে সর্বস্ব পুড়ে ছাই হয়ে যায়। স্থানীয় ব্লক প্রশাসনের কাছে আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে সাহায্যের জন্য আবেদন করতে বেশ কিছু সহায়তা করেন।
পাশাপাশি মঙ্গলবার দুবরাজপুর বিধানসভা কেন্দ্রের নবনির্বাচিত বিধায়ক অনুপ কুমার সাহা সহ এক প্রতিনিধি দল বাপি বাগদির বাড়িতে গিয়ে দেখা করেন। এদিন পরিবারটির হাতে আর্থিক সহায়তা তুলে দেন এবং পরিবারটির পাশে থাকার অভয় দেন বিধায়ক। এছাড়াও উপস্থিত ছিলেন বিজেপির দুবরাজপুর বিধানসভা কেন্দ্রের যুব মোর্চার সভাপতি নৃপেন্দ্রনাথ সৌ সহ বিজেপির অন্যান্য কার্যকর্তাগন।
