
শম্ভুনাথ সেনঃ
বীরভূমের বিতর্কিত পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে ঘিরে আবার একটি নতুন ও গুরুতর অভিযোগ সামনে এসেছে। পশ্চিম বর্ধমানের দুর্গাপুর মুচিপাড়ার বাসিন্দা এক ট্রাক মালিক রাজু মণ্ডল সরাসরি তাঁর বিরুদ্ধে প্রতারণা ও তোলাবাজির বিস্ফোরক দাবি তুলেছেন। অভিযোগকারী লরি মালিকের দাবি, তাঁর আটকে থাকা গাড়ি ছাড়ানোর জন্য টুলু মণ্ডলকে নগদ ৫০ হাজার টাকা দেওয়া হয়েছিল। কিন্তু অত্যন্ত আশ্চর্যের বিষয় হলো, মোটা অঙ্কের এই টাকা হাতবদল হওয়ার পরও তাঁর গাড়িটি ছাড়া হয়নি। পাথর শিল্পাঞ্চলে টুলু মণ্ডলের এই একচেটিয়া দাপট এবং টাকা নিয়েও এক বছরেরও বেশি সময় ধরে লরি আটকে রাখার ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় পরিবহণ মহলে চরম উত্তেজনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী মালিক এই অন্যায়ের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়ে গত ২০ মে,২০২৬ বীরভূম জেলা পুলিশ সুপারের কাছে একটি আবেদন জানিয়েছেন। দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন তিনি।
