বারুদের স্তূপে বীরভূম: মল্লারপুরে বোমা উদ্ধারের নেপথ্যে কারা?

শম্ভুনাথ সেনঃ

রাজনৈতিক পটপরিবর্তন হলেও বীরভূমের চেনা ছবিটা যেন এখনও বদলাল না। এবার বীরভূমের মল্লারপুর থানার কোট গ্রামে বিপুল পরিমাণ তাজা বোমা উদ্ধারকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ালো এলাকায়। আজ ২২ মে,শুক্রবার সকালে কোট গ্রামের চাঁদেরমাঠ পুকুর পাড়ে, একটি বাঁশঝাড়ের পাশে থরে থরে সাজানো অবস্থায় বোমাগুলি দেখতে পান স্থানীয় বাসিন্দারা। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় মল্লারপুর থানায়। পুলিশ এসে দ্রুত এলাকাটি ঘিরে ফেলে এবং বোমাজাতীয় বিস্ফোরকগুলি উদ্ধার করে। পরে বম্ব স্কোয়াডের সাহায্যে সেগুলি নিষ্ক্রিয় করা হয়। তবে শান্ত এলাকায় কারা, কী উদ্দেশ্যে এই বিপুল পরিমাণ বারুদ মজুত করেছিল, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। থমথমে গ্রাম। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *