ব্লক লেভেল ট্রেডারদের বিভিন্ন দাবিতে স্মারকলিপি প্রদান জেলা শাসকের দপ্তরে, সিউড়িতে

সেখ রিয়াজুদ্দিনঃ

পঞ্চায়েত স্তরে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের বিভিন্ন ধরনের প্রশিক্ষণের জন্য রয়েছে ব্লক লেভেল ট্রেনার। চুক্তি অনুযায়ী মাসিক ২০ থেকে ২৬ দিন কাজ পাওয়ার কথা কিন্তু দীর্ঘদিন তারা কাজ থেকে বঞ্চিত। তাছাড়া সঠিক সময়ে সাম্মানিক প্রদান করা হয়না।বহু ট্রেনার জেলায় কাজ না পেয়ে অন্য জেলায় কম পারিশ্রমিকে কাজ করতে বাধ্য হচ্ছে। আনন্দধারা কাজে ট্রেনারদের অগ্রাধিকার না দেওয়া এরূপ নানান অভিযোগের প্রেক্ষিতে শুক্রবার সিউড়ি জেলা শাসক সহ জেলার অন্যান্য আধিকারিকদের নিকট স্মারকলিপি প্রদান করা হয় ব্লক লেভেল ট্রেনারদের পক্ষ থেকে। এদিন জেলার প্রতিটি ব্লক এলাকা থেকে ট্রেনাররা জেলা শাসকের দপ্তরের সামনে জমায়েত হয়ে ক্ষোভ প্রকাশ করেন। তাদের দাবি সরকারি নির্দেশ অনুযায়ী মাসে ২০ থেকে ২৬ দিন কাজের ব্যবস্থা করা। বর্তমান বাজার অনুপাতে পারিশ্রমিক নির্ধারণ করা। সরাসরি ব্যাংক অ্যাকাউন্ট এর মাধ্যমে টাকা প্রদান করা। অস্থায়ী কর্মী থেকে স্থায়ী কর্মী হিসেবে স্বীকৃতি প্রদান করা। উল্লেখ্য জেলার মধ্যে ৩ জন পুরুষ সহ মোট ৭১৯ জন ব্লক লেভেল ট্রেনার রয়েছে।যার মধ্যে পুরুষ ৩ জনকে বর্তমানে ট্রেনার হিসেবে রাখা যাবে না বলে অফিস কতৃপক্ষ জানিয়ে দিয়েছেন। এনিয়ে উক্ত তিন জনের মাথায় হাত। তাদের বক্তব্য ২০১৪ সাল থেকে কাজ করে আসছি এবং তৎকালীন পরীক্ষার মাধ্যমে নির্বাচিত হয়ে ট্রেনারের কাজে যোগ দিয়েছিলাম।এখন আমরা কোথায় যাবো।এম এ পাশ করা শিক্ষিত বেকার। এতদিন ট্রেনারের কাজ করার পর অন্যকিছু করতেও পারবোনা। সংগঠনের পক্ষ থেকে পারভীন বিবি এবং উত্তম দাস একান্ত সাক্ষাৎকারে তাদের দুঃখের কথা ব্যক্ত করেন এবং মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন স্মারকলিপি প্রদানের মাধ্যমে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *